প্রধান বার্তা
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় হাজার কোটি টাকার যৌথ বিনিয়োগে বাংলাদেশে যাত্রা শুরু করল ‘আলফামার্ট’

দেড় হাজার কোটি টাকার যৌথ বিনিয়োগে বাংলাদেশে যাত্রা শুরু করল ‘আলফামার্ট’

শেয়ার করুন-

দেশের খুচরা বাজারে নতুন মাত্রা যোগ করতে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কাজী ফার্মসের রিটেইল চেইন শপ আলফামার্ট’। ইন্দোনেশিয়ার আলফা গ্রুপ ও জাপানের মিতসুবিশি করপোরেশনের সঙ্গে যৌথ বিনিয়োগে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মিনিমার্ট চালু করেছে কাজী ফার্মস লিমিটেড। তিন প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগের পরিমাণ প্রায় ১২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬৪ কোটি টাকা

রাজধানীর গুলশান অ্যাভিনিউর ১১৩ নম্বর রোডে অবস্থিত ডেলভিস্তা টাওয়ারে আলফামার্টের প্রথম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। চলতি বছরেই ঢাকা ও এর আশপাশের এলাকায় শতাধিক বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

কাজী ফার্মস জানায়, প্রকল্পের প্রথম ধাপে বিনিয়োগ করা হচ্ছে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৬১০ কোটি টাকা)। পরবর্তী ধাপে আরও ৭ কোটি ডলার বিনিয়োগ করা হবে। দুই ধাপ মিলিয়ে মোট বিনিয়োগ দাঁড়াবে ১ হাজার ৪৬৪ কোটি টাকায়।

জানা গেছে, আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত একটি প্রতিষ্ঠান, যেখানে দেশের অংশীদার হিসেবে রয়েছে কাজী ফার্মস লিমিটেড। প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে আধুনিক ওয়্যারহাউস ও বিতরণকেন্দ্র নির্মাণের পাশাপাশি অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের খুচরা খাতে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এফএমসিজি (দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য) খাতে বিশেষায়িত আলফামার্ট নিজস্ব ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক স্টোরের মাধ্যমে খাদ্যপণ্য, পানীয়, ব্যক্তিগত পরিচর্যা ও গৃহস্থালি পণ্য সরবরাহ করবে।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন,
“নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বিক্রিতে আলফামার্ট একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম। তাদের আধুনিক মজুত ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সরবরাহ শৃঙ্খলে দক্ষতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।”

উল্লেখ্য, আলফা গ্রুপের আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০ হাজার বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে। অন্যদিকে অংশীদার মিতসুবিশি করপোরেশনের রিটেইল নেটওয়ার্ক জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার বিক্রয়কেন্দ্র নিয়ে বিস্তৃত।

উদ্বোধনী আয়োজন ও বিশেষ অফার

এভরিডে গ্রোসারি সলিউশন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আলফামার্ট উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড় ও অফার। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট পণ্যে মূল্যছাড়, বাই ওয়ান গেট ওয়ান এবং বিভিন্ন উপহার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতসুবিশি করপোরেশনের ডেপুটি চিফ রিজিওনাল অফিসার (এশিয়া ও ওশেনিয়া) তোমোয়াকি নিশিদা, আলফামার্ট ইন্দোনেশিয়ার পরিচালক রায়ান আলফন্স কালো, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি, কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও পরিচালক কাজী জাহিন হাসান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামের নারী উদ্যোক্তা লিমা মন্ডল: জৈব সারের ব্যবসায় স্বাবলম্বিতার অনুপ্রেরণার গল্প

নকশী শিল্পে অনন্য অবদান: ‘অদম্য নারী’ সম্মানে ভূষিত জামালপুরের উদ্যোক্তা চায়না বেগম

নাশতার ৩০ টাকা বাঁচানো গালিব এখন লাখ ডলারের নায়ক

পাহাড়ের চূড়া থেকে পূর্বা চিরানের আকাশছোঁয়ার গল্প

২১ বছরে শুরু, ২৯ বছর বয়সে সফল কৃষি উদ্যোক্তা গাউসুল আজম

মাছ নিয়ে ফারজানার সফল উদ্যোগ: কর্মসংস্থান এখন ৭০ জনের

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন: প্রাণ-আরএফএল

পাহাড়ে ফল চাষে বদলাচ্ছে জীবন, বাড়ছে কর্মসংস্থান

নাসিব সংস্কার কমিটির সৌজন্য সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে গঠনমূলক আলোচনা

দুই বন্ধুর ডাবের ব্যবসা ১০ লাখ টাকার বিনিয়োগে মাসে আয় ২৫ লাখ টাকা

১০

ব্যাংক কার্ড নিয়ে ৭ দিনের অনলাইন আয়োজন শুরু

১১

বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাথে ব্র্যান্ড অব বাংলাদেশ ও নাসিব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ!

১২

বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ব্র্যান্ড অব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন !

১৩

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

১৪

ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনুর ব্র্যান্ড অফ বাংলাদেশ কার্যালয় পরিদর্শন।

১৫

প্রত্যন্ত গ্রামের নারীদের তৈরি জুতা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

১৬

২০২৪–২৫ অর্থবছর বিলিয়ন ডলার ক্লাবে দেশি–বিদেশি আট শিল্প গ্রুপ

১৭

১ হাজার শিক্ষানবিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে বিটোপিয়া গ্রুপ

১৮

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

১৯

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

২০