প্রধান বার্তা
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি বানাতে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

শেয়ার করুন-

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে এমইপি গ্রুপ। এ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের জন্য আধুনিক শিল্পকারখানা স্থাপন করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এমইপি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এমইপি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে ভূমি লিজ (ইজারা) চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেজার অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য সালেহ আহমেদ এবং এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার, ফাহিম আলম চাকলাদার এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেমস টুটুল মণ্ডল।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমির ওপর একটি ক্লাস্টারভিত্তিক শিল্পকারখানা স্থাপন করা হবে। কারখানা নির্মাণের কাজ চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানানো হয়েছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সালেহ আহমেদ বলেন, এনএসইজেডে এমইপির মতো দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগ দেশের আমদানি নির্ভরতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, বেজার সহযোগিতায় তারা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্প স্থাপন করতে যাচ্ছেন। এই প্রকল্প দেশের বৈদ্যুতিক পণ্যের আমদানি বিকল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে রপ্তানি বাজারেও উল্লেখযোগ্য অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামের নারী উদ্যোক্তা লিমা মন্ডল: জৈব সারের ব্যবসায় স্বাবলম্বিতার অনুপ্রেরণার গল্প

নকশী শিল্পে অনন্য অবদান: ‘অদম্য নারী’ সম্মানে ভূষিত জামালপুরের উদ্যোক্তা চায়না বেগম

নাশতার ৩০ টাকা বাঁচানো গালিব এখন লাখ ডলারের নায়ক

পাহাড়ের চূড়া থেকে পূর্বা চিরানের আকাশছোঁয়ার গল্প

২১ বছরে শুরু, ২৯ বছর বয়সে সফল কৃষি উদ্যোক্তা গাউসুল আজম

মাছ নিয়ে ফারজানার সফল উদ্যোগ: কর্মসংস্থান এখন ৭০ জনের

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন: প্রাণ-আরএফএল

পাহাড়ে ফল চাষে বদলাচ্ছে জীবন, বাড়ছে কর্মসংস্থান

নাসিব সংস্কার কমিটির সৌজন্য সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে গঠনমূলক আলোচনা

দুই বন্ধুর ডাবের ব্যবসা ১০ লাখ টাকার বিনিয়োগে মাসে আয় ২৫ লাখ টাকা

১০

ব্যাংক কার্ড নিয়ে ৭ দিনের অনলাইন আয়োজন শুরু

১১

বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাথে ব্র্যান্ড অব বাংলাদেশ ও নাসিব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ!

১২

বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ব্র্যান্ড অব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন !

১৩

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

১৪

ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনুর ব্র্যান্ড অফ বাংলাদেশ কার্যালয় পরিদর্শন।

১৫

প্রত্যন্ত গ্রামের নারীদের তৈরি জুতা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

১৬

২০২৪–২৫ অর্থবছর বিলিয়ন ডলার ক্লাবে দেশি–বিদেশি আট শিল্প গ্রুপ

১৭

১ হাজার শিক্ষানবিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে বিটোপিয়া গ্রুপ

১৮

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

১৯

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

২০