প্রধান বার্তা
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার):
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিব সংস্কার কমিটির সৌজন্য সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে গঠনমূলক আলোচনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

শেয়ার করুন-

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়ন ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) সংস্কার কমিটির আহ্বায়ক ও ব্র্যান্ড অব বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাসুদুর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) নজরুল ইসলাম খান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নাসিব সংস্কার কমিটির পক্ষ থেকে উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় বাংলাদেশ সরকার ও নাসিবের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং শিল্পখাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

নাসিব সংস্কার কমিটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে যে, মাননীয় উপদেষ্টার দিকনির্দেশনা ও সহযোগিতায় দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাত আগামী দিনে জাতীয় অর্থনীতিতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল দেশের শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামের নারী উদ্যোক্তা লিমা মন্ডল: জৈব সারের ব্যবসায় স্বাবলম্বিতার অনুপ্রেরণার গল্প

নকশী শিল্পে অনন্য অবদান: ‘অদম্য নারী’ সম্মানে ভূষিত জামালপুরের উদ্যোক্তা চায়না বেগম

নাশতার ৩০ টাকা বাঁচানো গালিব এখন লাখ ডলারের নায়ক

পাহাড়ের চূড়া থেকে পূর্বা চিরানের আকাশছোঁয়ার গল্প

২১ বছরে শুরু, ২৯ বছর বয়সে সফল কৃষি উদ্যোক্তা গাউসুল আজম

মাছ নিয়ে ফারজানার সফল উদ্যোগ: কর্মসংস্থান এখন ৭০ জনের

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন: প্রাণ-আরএফএল

পাহাড়ে ফল চাষে বদলাচ্ছে জীবন, বাড়ছে কর্মসংস্থান

নাসিব সংস্কার কমিটির সৌজন্য সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে গঠনমূলক আলোচনা

দুই বন্ধুর ডাবের ব্যবসা ১০ লাখ টাকার বিনিয়োগে মাসে আয় ২৫ লাখ টাকা

১০

ব্যাংক কার্ড নিয়ে ৭ দিনের অনলাইন আয়োজন শুরু

১১

বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাথে ব্র্যান্ড অব বাংলাদেশ ও নাসিব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ!

১২

বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ব্র্যান্ড অব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন !

১৩

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

১৪

ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনুর ব্র্যান্ড অফ বাংলাদেশ কার্যালয় পরিদর্শন।

১৫

প্রত্যন্ত গ্রামের নারীদের তৈরি জুতা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

১৬

২০২৪–২৫ অর্থবছর বিলিয়ন ডলার ক্লাবে দেশি–বিদেশি আট শিল্প গ্রুপ

১৭

১ হাজার শিক্ষানবিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে বিটোপিয়া গ্রুপ

১৮

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

১৯

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

২০