প্রধান বার্তা
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নীতিসহায়তায় নতুন গতি

গভর্নরের ব্যবসাবান্ধব প্রশংসনীয় উদ্যোগ

শেয়ার করুন-

দীর্ঘ সময়ের স্থবিরতার পর দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। খেলাপি ঋণ সংকট মোকাবিলা ও ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গ্রহণ করেছেন একাধিক ব্যবসাবান্ধব ও বাস্তবমুখী উদ্যোগ। নীতিগত সহায়তা, ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এবং আংশিক অবলোপনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর দায়িত্ব গ্রহণের পর থেকেই নজিরবিহীন খেলাপি ঋণের চাপ কমানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতারা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড সুবিধা পাচ্ছেন।

পুনঃতফসিল করা ঋণের সুদের হার সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদের তুলনায় ১ শতাংশ কম নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, জালিয়াতি, প্রতারণা বা ইচ্ছাকৃত খেলাপিরা এসব সুবিধার আওতার বাইরে থাকবেন। কেবল প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের আর্থিক সক্ষমতা, ক্ষতির পরিমাণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, ৩০০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনাপত্তির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বিধি-বিধান অনুসরণ করে গ্রাহকের আবেদন নিষ্পত্তি করতে পারবে। নিয়মিত ঋণ পরিশোধে ব্যর্থ গ্রাহকরাও সর্বোচ্চ চারবার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের সুযোগ পাবেন, যেখানে সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত সময় নির্ধারণ করা যেতে পারে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে বড় করপোরেট ঋণখেলাপিসহ প্রায় ২৫০টি প্রতিষ্ঠানের জন্য বিশেষ পুনঃতফসিল সুবিধা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ পরিশোধে অতিরিক্ত ৫ থেকে ১৫ বছর সময়, ন্যূনতম ১ শতাংশ ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ তিন বছর গ্রেস পিরিয়ডের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এটি দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ। সরকার পরিবর্তনের আগে গত জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকা এবং গত বছরের ডিসেম্বরে ছিল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

এই পরিস্থিতিতে গত ৭ ডিসেম্বর ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুর খেলাপি ঋণ আদায়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি ঋণ পুনর্গঠন ও আংশিক অবলোপনের সুবিধা কার্যকরভাবে প্রয়োগ করার তাগিদ দেন। এর আগে ৪ ডিসেম্বর মন্দ ও ক্ষতিজনক শ্রেণির এবং আদায়ের সম্ভাবনা ক্ষীণ ঋণ আংশিক অবলোপনের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, ঋণগ্রহীতা ও ব্যবসায়ীদের আর্থিক কাঠামো পুনর্গঠনে জারি করা নীতিসহায়তা সার্কুলারগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন গভর্নর।

এদিকে কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। গভর্নর জানান, জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪ দশমিক ১৫ শতাংশ হলেও মোট ঋণের মাত্র ২ শতাংশ এই খাতে যায়। কৃষি ঋণ ১০ শতাংশের বেশি করা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবৃদ্ধি ২০ শতাংশে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিএমএসএমই খাতে প্রভিশনিং ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশে নামানোর আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই নীতিসহায়তা ও পুনর্গঠন উদ্যোগ একদিকে যেমন প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে, অন্যদিকে দীর্ঘদিনের খেলাপি ঋণ সংকট মোকাবিলায় ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও টেকসই পথে এগিয়ে নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামের নারী উদ্যোক্তা লিমা মন্ডল: জৈব সারের ব্যবসায় স্বাবলম্বিতার অনুপ্রেরণার গল্প

নকশী শিল্পে অনন্য অবদান: ‘অদম্য নারী’ সম্মানে ভূষিত জামালপুরের উদ্যোক্তা চায়না বেগম

নাশতার ৩০ টাকা বাঁচানো গালিব এখন লাখ ডলারের নায়ক

পাহাড়ের চূড়া থেকে পূর্বা চিরানের আকাশছোঁয়ার গল্প

২১ বছরে শুরু, ২৯ বছর বয়সে সফল কৃষি উদ্যোক্তা গাউসুল আজম

মাছ নিয়ে ফারজানার সফল উদ্যোগ: কর্মসংস্থান এখন ৭০ জনের

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন: প্রাণ-আরএফএল

পাহাড়ে ফল চাষে বদলাচ্ছে জীবন, বাড়ছে কর্মসংস্থান

নাসিব সংস্কার কমিটির সৌজন্য সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সাথে গঠনমূলক আলোচনা

দুই বন্ধুর ডাবের ব্যবসা ১০ লাখ টাকার বিনিয়োগে মাসে আয় ২৫ লাখ টাকা

১০

ব্যাংক কার্ড নিয়ে ৭ দিনের অনলাইন আয়োজন শুরু

১১

বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাথে ব্র্যান্ড অব বাংলাদেশ ও নাসিব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ!

১২

বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ব্র্যান্ড অব বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন !

১৩

তার, সুইচ, ফ্যান, এলইডি বাতি উৎপাদনে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি গ্রুপ

১৪

ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনুর ব্র্যান্ড অফ বাংলাদেশ কার্যালয় পরিদর্শন।

১৫

প্রত্যন্ত গ্রামের নারীদের তৈরি জুতা যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

১৬

২০২৪–২৫ অর্থবছর বিলিয়ন ডলার ক্লাবে দেশি–বিদেশি আট শিল্প গ্রুপ

১৭

১ হাজার শিক্ষানবিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে বিটোপিয়া গ্রুপ

১৮

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

১৯

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

২০