
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম মহোদয় দায়িত্বভার গ্রহণ করায় “ব্র্যান্ড অব বাংলাদেশ”-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সচিবালয়, ঢাকায় আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ব্র্যান্ড অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাসুদুর রহামান ও নাসিব প্রতিনিধিদল মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের উন্নয়ন, দেশীয় পণ্যের ব্র্যান্ডিং, উদ্যোক্তা সহায়ক নীতিগত পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে “বাংলাদেশের” পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্র্যান্ড অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন যে, মাননীয় প্রতিমন্ত্রীর সুদূরপ্রসারী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনায় দেশের বাণিজ্য ও শিল্পখাত—বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্পখাত—আগামী দিনে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে।
এ সময় প্রতিমন্ত্রী মহোদয় দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ তুলে ধরেন এবং ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণে বেসরকারি উদ্যোগগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন