
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) জনবল নিয়োগে একটি নতুন ও বড় ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৪৬৮ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
৪৬৮ জন
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান
অভিজ্ঞতা: নির্মাণকাজে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বয়সের প্রমাণস্বরূপ শুধুমাত্র এসএসসি বা সমমানের সনদপত্র গ্রহণযোগ্য। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
১০০ টাকা (অফেরতযোগ্য), অনলাইনে পেমেন্ট করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন