
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান ইরানি বোরকা শাখা শোরুম ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ আগস্ট থেকে এবং চলবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
যোগ্যতা:
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে। শোরুম ম্যানেজার পদে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা ও বয়সসীমা:
কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২১ থেকে ২৭ বছর।
চাকরির ধরন ও কর্মস্থল:
এটি ফুলটাইম চাকরি। কর্মক্ষেত্র অফিসে এবং কর্মস্থল ঢাকায়।
বেতন ও অন্যান্য সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
📌 বিস্তারিত ও আবেদন: jamunafuturepark.com
প্রকাশক কর্তৃক জামালপুর অফিস: মাল গুদাম রোড, জামালপুর।
ঢাকা অফিসঃ ৬ষ্ঠ তলা, ৫৬ ইস্টার্ন ট্রেড সেন্টার, ইনার সার্কুলার রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।
Copyright © 2026 Brand of Bangladesh. All rights reserved.